রাজধানীর শ্যামপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক নিহত হয়েছেন। নিহতের নাম শহিদুল ইসলাম(৩৫)।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, শহিদুল শ্যামপুর বাজারে একটি ৠাকসিনের দোকানের মালিক। রোববার সন্ধ্যা ছয়টায় তার দোকানের বৈদ্যুতিক হিটার মেশিন নষ্ট হয়ে যায়। পরে নিজেই মেরামত করতে গেলে তিনি বিদ্যুতস্পৃ ষ্ট হন।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মারা যান।
শহিদুলের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়ায়।
[b]ঢাকা, ০১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]