ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ একটি বেসরকারি এয়ারলাইনসের একজন কেবিন ক্রুকে আটক করা হয়েছে।
আজ (০৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে আসা একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে ওই ক্রুর কাছ থেকে এই সোনা পাওয়া যায়।
আটক ওই ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বেলা ১১টার দিকে মাসকাট থেকে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে ১০ কেজি সোনা পাওয়া যায়।
এমবি





