রাজধানীর মৎসভবন এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় প্রায় ৩০ নেতাকর্মী আহত ১০ নেতাকর্মী আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর উদ্দেশে মৎসভবন মোড়ে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে।
ছাত্রদল নেতাকর্মীরা সরে না গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ছুড়েঁ। এসময় ছাত্রদলের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে প্রায় ১০ নেতাকর্মীকে আটক করা হয় ।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একনেতা গনমাধ্যমকে জানায়, আমরা সুশৃংখলভাবে মৎসভবন মোড়ে দাড়িয়ে ছিলাম পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ছোড়ে। এসময় আমাদের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। এসময় বেশকিছু নেতাকর্মীকে আটক হয়েছে বলেও জানান তিনি। 

নাজিব