মাগুরায় পারিবারিক কলহের জের ধরে সেলিনা খাতুন (৫০) নামে এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহকারী (এমএলএসএস) সেলিনা খাতুন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবেনর কাজ শেষ করে সোমবার রাত ৮টার দিকে নিজনান্দুয়ালীর নিজ বাড়িতে যাচ্ছিলেন।

ভুমি অফিস সড়কে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা একদল দুবৃর্ত্ত তার উপর এসিড ছুড়ে। এ সময় সেলিনার মুখে ও কপালে এসিড লাগলে তার ডাক চিৎকারে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সেলিনার খাতুনের সতিন চম্পা খাতুন (৩০), সেলিম হোসেন (৩৫) ও জাবেদ মিয়াকে (৩০) আটক করেছে। আটক সেলিম ও জাবেদ শহর তলীর পারলা এলাকার বাসিন্দা। আহত সেলিনা খাতুন নিজনান্দুয়ালী গ্রামের কালু মিয়ার দ্বিতীয় স্ত্রী।

এমকে