রাজধানীর নিউমার্কেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস ফুটপাতে উঠে পড়ে। এতে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।

ঢাকা কলেজের বিপরীত পাশে পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মিরপুর থেকে আজিমপুরে যাচ্ছিল।

আহতরা হলেন, পথচারী ধানমন্ডির মধুরবাজার এলাকার বাসিন্দা মো. জসীম উদ্দীন (৩৫) ও ফুটপাতের দোকানদার মো. বাবুল হোসেন (২৫)।

জসীম উদ্দীন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি রয়েছেন। নিউমার্কেটের মুরগিপট্টি এলাকার বাসিন্দা বাবুলকে ঢামেক থেকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তরিত করা হয়েছে।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ