সুন্দরব‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে দস্যু জোনাব বা‌হিনীর দুই সদস্য‌কে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। এসময় তা‌দের কাছ থে‌কে তিন‌টি একনলা বন্দুক, দুইটি সাটারগান ও ১৬ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়েছ।

‌সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জের পশুর খাল এলাকা থেকে তাদের আটক ককরে সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দি‌কে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

আটক দস্যুরা হ‌লেন, সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার কা‌লি‌ঞ্চি গ্রা‌মের র‌হিম মোড়ল ও খুলনার পাইকগাছার অ‌জিহার মোড়ল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এমই