কক্সবাজারের টেকনাফে ৫৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪২ এর একটি দল।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার দাম পৌনে ২ কোটি টাকা।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা সংলগ্ন নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানটি উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির একটি টহল দল নাফ নদীর লেদা এলাকায় অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে একদল চোরা কারবারী নদীর পাড়ে পলিথিনের প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেই পলিথিনের প্যাকেটে ৫৮ হাজার ইয়াবা পাওয়া যায়।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





