খুনের দায়ে সৌদিআরবে এক বাংলাদেশীর শিরশ্ছেদ করা হয়। আজ (রোববার) সকাল দশটায় স্থানীয় আদালতে এই রায় কার্যকর হয়।

সুনামগঞ্জ জেলার, দোয়ারাবাজার উপজেলার রাঙ্গাউটি গ্রামের মাওলানা ইয়াছিন মোল্লার ছেলে মোঃ শাহজালালকে ২০০৬ সালের ২৩শে এপ্রিল সৌদিআরবের জেদ্দায় হত্যা করা হয়।

হত্যাকারী তার পাশের কলাউড়া গ্রামের মাওলানা আব্দুল হক এর ছেলে মোঃ মহসিন।

হত্যার দায়ে জেদ্দার একটি থানায় তার দুলাভাই মহসিনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন শুনানি চলার পর সে দেশের স্থানীয় আদালত আসামীকে মৃত্যুদন্ড দেন।

কিন্ত ২০১৪ সালের ২৫ মার্চ রায় কার্যকর হওয়ার কথা থাকলেও বাংলাদেশ থেকে শাহজালালের মায়ের পরিচয়ে ফোন করে স্থানীয় আদালতে আসামীকে ক্ষমার কথা বলেন।

মুলত তা ছিল ’মহসিন’ এর পরিবারের পক্ষ থেকে প্রতারণা। নানা জটিলতার মধ্যে আজ (৩১ শে জুলাই) স্থানীয় সময় ১০ ঘটিকায় রায় র্কাযকর করা হয়।

রায় কার্যকর হওয়ায় শাহজালালের বাবা মাওলানা ইয়াছিন মোল্লার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি টাইমনিউজবিডিকে বলেন, মহসিন আমার ছেলেকে হত্যা করেছে। হত্যার বদলে হত্যা এটাই আমি চেয়েছিলাম। তাই আমি সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ।

এফএফ/এমবি/কেবি