অটোস্ট্যান্ড বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে জানা যায়। আটকের পর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন থানায় গিয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য, এর আগে সকাল ১০টার দিকে দক্ষিণখানের আইনুলবাগে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নানের নেতাকর্মীদের সঙ্গে দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি ও হলানস্ট্যান্ড এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের এ সংঘর্ষ হয়।
জানা যায়, চেয়ারম্যান বাড়ি ও হলানস্ট্যান্ড এলাকার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীরা আইনুসবাগ অটোস্ট্যান্ডে হামলা চালায়। এসময় তারা অন্তত ১০টি অটো ভাংচুর করে এবং চালকদের মারধর করে।
পরে হান্নানের বাসায় হামলা চালায়। এসময় হান্নান তার লাইসন্স করা শর্টগান নিয়ে বের হয়ে কয়েক রাউন্ড গুলি করলে হামলাকারীরা পালিয়ে যায়।
এসএইচ/ইআর





