ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ বলেছেন,  বাংলাদেশের ব্যবসায়ীরা অলস ও ফাঁকিবাজ। এরা কেবল অফিসে বসে বসে মেইল করেন।
রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক আলোচনা এ কথা বলেন সভায় তিনি।
রুশ রাষ্ট্রদূত বলেন, এ দেশের ব্যবসায়ীরা ননসেন্স। তারা কোনো কাজ করতে চান না।  কোনো দেশ অন্য কারও জন্য রফতানি উন্নয়ন ব্যুরোর কাজ করবে না। নিজেদের দেশের উন্নয়নে নিজেদেরই পরিশ্রম করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকায় দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিরাপদ নয়। কিন্তু এ তথ্য সঠিক নয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিরাপদ। এ প্রকল্পে যে মডেল অনুসরণ করা হয়েছে, একই মডেল বিশ্বের আরও ৩০টি স্থানে ব্যবহার করা হচ্ছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআইআইএসএস’র চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এসএম শফিউদ্দিন আহমেদসহ কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রদূতরা।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]