দালালির মাধ্যমে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে হাসপাতাল কম্পাউন্ডে এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো-মোস্তাফিজ (৫২), জাহানারা (৪২), আনোয়ারা (৪২) ও রোকেয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালালির মাধ্যমে রোগী ভাগিয়ে নিতে যাওয়ার কারণে তিনি এ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিট্রেট তরফদার সোহেল রহমান জানান, এসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লিনিকের দালাল হয়ে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন লোভ দেখিয়ে কৌশলে রোগী নিয়ে যায়। এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছে।

কেএইচ