ট্রাকচাপায় বিজয় সরকার নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা- রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ডে হানিফ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত পথচারী পুস্তক ব্যবসায়ী বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, গোবিন্দগঞ্জ পৌর এলাকার বাসিন্দা বিজয় সরকার প্রতিদিনের মতো আজও হাঁটাচলা ও সকালের শারিরিক ব্যায়ামে ব্যস্ত ছিলেন। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ডে এলে বগুড়া থেকে রংপুরগামী ট্রাক তাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই বিজয় সরকার নিহত হন।

চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

জেএ