গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের ভাগগোপাল গ্রামে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় ভাগগোপাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী মরিয়ম খাতুনের বিয়ে ভেঙ্গে দিয়েছে নির্বাহী ম্যাজিস্টেটের ভ্রাম্যমান আদালত।
পাশাপাশি অপ্রাপ্ত বয়স্ক জানা সত্ত্বেও বিয়ে করতে আসা বরকে আটক করেছে পুলিশ।
এসময় ভ্রাম্যমান আদালত ঘন্টা ব্যাপী বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে মেয়ের পরিবারের লোকজন ভূল স্বীকার করে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দিবে না এবং লেখাপড়া চালিয়ে যাবে মর্মে মুচলিকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
এবং ধুম ধাম করে বিয়ে করতে আসা বর একই ইউনিয়নের বারটিকরি গ্রামের নয়ন শেখ কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটককৃত নয়ন চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তৃতীয় শ্রেনীর কর্মচারী। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এলাকাবাসীর তথ্য মতে দ্রুত বাল্য বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত এলাকাবাসী।
ভাগগোপাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, মরিয়ম খাতুন তার বিদ্যালয়ে অধ্যায়নরত তার বয়স ১১ বছর। তিনি দাবী করে বলেন,আটক বরের বয়স কমপক্ষে ২৯ হতে ৩০ বছর হবে।
রুবেল/জেড





