ক্ষমতার অপব্যবহার ও গাফিলতির কারণেই ভিআইপি সুবিধা দেয়ার নামে ফেরিযাত্রা প্রায় তিন ঘন্টা আটকে রাখায় গুরুতর আহত স্কুল ছাত্র তিতাস ঘোষ অ্যাম্বুলেন্সে মারা গেছে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে টিআইবি।

গত ২৮শে জুলাইয়ের এই মৃত্যুর ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়ে আজ এক বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জরুরি চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অথচ এই দায়িত্বের সম্পূর্ণ অবহেলা করে ভিআইপি সুবিধার নামে ক্ষমতার অপব্যবহারের কারণে যেভাবে তিতাস-এর অকাল মৃত্যু হল তা কোনভাবেই কাম্য নয়।

টিআইবি’র পক্ষ থেকে তিতাসের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং তিতাসের পরিবারকে অনতিবিলম্বে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানাচ্ছি। ভিআইপি সংস্কৃতির এরূপ অপব্যবহার রোধে সুনির্দষ্ট সরকারি আদেশ প্রয়োজন। ভিআইপি সুবিধার নামে জনগণের সকল প্রকার হয়রানি ও নিরাপত্তাহীনতা বন্ধ করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভিআইপি’দের অযাচিত সুবিধা দিতে গিয়ে সাধারণ নাগরিককে মৃত্যু বরণ করতে হবে এ ধরণের ঘটনা কোন গণতান্ত্রিক দেশে চর্চা হতে পারেনা। সংবিধান যেখানে সকল নাগরিকের নিশ্চিতের অঙ্গীকার করেছে, সেখানে কোন বিশেষ শ্রেণির নাগরিকের জন্য বিশেষ সুবিধা প্রদান বৈষম্যমূলক ও অসাংবিধানিক।

এর প্রতিকারের জন্য সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল হস্তক্ষেপ কামনা করেছে টিআইবি।

এএস