রাধানীর সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় চাঁদা না দেওয়ায় মুজিবুর রহমান (৫০) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মুজিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ১২৬-উত্তর বাসাবো এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
গুলিবিদ্ধ মুজিবুরের ভাগ্নে ইউছুফ হোসেন জানান, রাতে ১২৬-উত্তর বাসাবো এলাকায় মুজিবুর তার দোকানে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ প্রাইভেটকারে করে এসে দুই যুবক তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করায় তারা মুজিবুরের ডান পায়ের উরুতে গুলি করে এবং দোকান থেকে ১টি মোবাইল সেট ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঢামেক ক্যাম্পের পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
রাধানীর সবুজবাগে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে গুলি
রাধানীর সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় চাঁদা না দেওয়ায় মুজিবুর রহমান (৫০) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত মুজিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ১২৬-উত্তর বাসাবো এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।





