কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কুষ্টিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
বুধবার সকাল ১০ টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে উপজেলার ৪৭টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লেখক হাসানুজ্জমান খসরু প্রমুখ।
সবুজ/এসএম





