রংপুরের তাজহাট এলাকায় ট্রাকচাপায় পাখি (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক নগরীর তাজহাট এলাকায় পৌঁছলে ওই সময় পাখি সড়কে দৌড় দিলে সে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয়।

কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের পরিচয় জানা যায়নি।

এমই