কক্সবাজার শহরে আবু বক্কর ছিদ্দিক নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর পৌনে ২টার দিকে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে আলীর জাহাল ব্রিজ সংলগ্ন মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক বাবুল বলেন, এলাকার চিহ্নিত কিছু লোক এ ঘটনায় জড়িত রয়েছে। তাদের গ্রেফতার করা হলে বাকীরা বেরিয়ে আসবে।

বাবুল আলীর জাহাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং মিজান কমিউনিকেশনের মালিক। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেআই