ফেনীতে নিহত চেয়ারম্যান একরামুল হকের সঙ্গে থাকা দেলোয়ার হোসেন (৪৭) ও গাড়ি চালক মামুনকে (২৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাদের ঢামেকে আনা হয়।
জানা গেছে, দেলোয়ার হোসেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আর আশঙ্কাজনক হওয়ায় চালক মামুনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। দেলোয়ার হোসেন ফেনীর পরশুরাম থানার আশরাফপুর গ্রামের হাজী নূর হোসেনের ছেলে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
ফেনীতে আগুনে আহত ২ জন ঢাকা মেডিকেলে
ফেনীতে নিহত চেয়ারম্যান একরামুল হকের সঙ্গে থাকা দেলোয়ার হোসেন (৪৭) ও গাড়ি চালক মামুনকে (২৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাদের ঢামেকে আনা হয়
ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের সমস্যা মোকাবিলায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) পরশুরাম উপজেলার উপকণ্ঠে খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে এসে পৌঁছায়।
ফেনীর পথে প্রধানমন্ত্রী
দিনব্যাপী সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফর করা কথা ছিল প্রধানমন্ত্রীর।
















