নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বিভিন্ন বাল্কহেডে চাঁদাবাজির সময় চারজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

এ সময় ইঞ্জিলচালিত ট্রলার ও চাঁদার রশিদসহ প্রায় ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- বন্দর উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে মো. নাসির উদ্দিন, মৃত আব্দুল করিমের ছেলে মো. মিন্টু মিয়া (৪৭), মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন (২৮) ও মো. গাজী মিয়ার ছেলে মো. রাসেল আহমেদ (২০)। তারা সবাই একই উপজেলার বাইসন্দা।

পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়েছে।

কেএইচ