চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত শিবিরের নয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার সীতাকুন্ড, লোহাগাড়া, সাতকানিয়া এবং হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আটজন জামায়াত শিবিরকর্মী এবং একজন বিএনপি কর্মী। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হবে।
কেএইচ





