রাজবাড়ীতে আগুনে পুড়ে মোসলেম শেখ (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৯টায় রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রমে এ ঘটনাটি ঘটেছে।
মৃত মোসলেম শেখ ওই গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে।
কালুখালী থানার ওসি নূরে আলম ফকীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কৃষক মোসলেম শেখ তার বসত বাড়ির ছাপড়া ঘরে ছিলেন। এ সময় বাড়ির সদস্যরা কেও বাড়িতে ছিলো না। এলাকাবাসী তার বাড়িতে আগুন দেখে ছুটে যায় এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়া যাওয়া ঘর থেকে মোসলেমের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেট অথবা কেরোশিনের বাতী থেকে আগুন লেগে থাকতে পারে।
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মন্ডল জানান, আগুনের খবর পেয়ে গ্রামবাসী ছুটে গিয়ে আগুন নেভায়। ততক্ষণে সব শেষ। ঘটনার সময় মোসলেম শেখের বাড়িতে পরিবারের অন্য সদস্যরা ছিলো না।
লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।।
এএইচ





