অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী ও জয়খোলা গ্রামের মধ্যবর্তী বিল কালমেঘে গতকাল বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সিংগাড়ি বাজারের নবাব ফার্নিচারের সৌজন্যে ও সত্বাধিকারী শেখ জহির রায়হানের পৃষ্ঠপোষকতায় উক্ত ঘোড় দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মোঃ সোলায়মান মোল্যা। হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাঠ-ময়দান।

ঘোড়দৌড় দেখতে আসে নারী-পুরুষসহ আবাল-বৃদ্ধ বনিতা সকলেই। প্রতিযোগিতায় মোট ২১টি ঘোড়া অংশ গ্রহণকরে।

এর মধ্যে সিংগাড়ীর মহর আলীর ঘোড়া প্রথম স্থান ও শাহজাহানের ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন নবাব ফানির্চারের সত্তাধিকারী শেখ জহির রায়হান।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন মোঃ শমসের গাজী শাহজাহান গাজী, টুটুল মোল্যা, আবু হানেফ শেখ প্রমূখ।

ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মহোদয় কামাল হাসান এ সময় উক্ত অনুষ্ঠান পরিদর্শনে আসেন।

এসএইচ