দ্বিতীয় ধাপের  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কয়েকটি ঘটনা সামগ্রিক অর্জনকে ম্লান করে দিয়েছে এমনই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ৬৩৯ ইউপির নির্বাচন শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসি সচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব জেসমিন টুলী ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান প্রমুখ।

 

এমআইএস।