বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। গৌরনদী উপজেলার কসবায় শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, বরিশাল থেকে বিএমএফ পরিবহনের একটি বাস কাওরাকান্দির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কসবা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা সবাই আহত হন। শিশুসহ দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক ছিল। এরমধ্যে এক যুবক (৩৫) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মারা যান।

গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ