জেলার রামগড় উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা রঞ্জন চাকমা ওরফে বিশ্বাসকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পাতাছড়া এলাকায় রবিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। যদিও দায় অস্বীকার করেছে পিসিজেএসএস।
নিহত ইউপিডিএফ নেতা লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের হাজাছড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নন্দিয়া চাকমা।
ইউপিডিএফ’র কেন্দ্রীয় মিডিয়া শাথার প্রধান নিরন চাকমা অভিযোগ করে বলেন, ‘পাতাছড়া ইউনিয়নের বুদ্ধধন কার্বারী পাড়ায় ইউপিডিএফ’র সংগঠক রঞ্জন চাকমা ওরফে বিশ্বাস সকালে সাংগঠনিক কাজে পরশুরামঘাট নামক স্থানে যাচ্ছিলেন। পথে সন্তু লারমা সমর্থিত পিসিজেএসএস তার উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রঞ্জন চাকমার মৃত্যু হয়।’
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে ইউপিডিএফ নেতা রঞ্জন চাকমাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তবে পিসিজেএসএস’র (সন্তু) সহ-তথ্য ও প্রচার ইইপডিএফ’র অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, ‘চাঁদা ভাগ ভাটোয়ারা নিয়ে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেআই





