ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ক্রিকেটপ্রেমীরা।

বৃহস্পতিবার সকালে বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এ সময় ক্রিকেটপ্রেমীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে এবং আবাসিক প্রকৌশলীকে লঞ্ছিত করে। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্থানীয় নজরুল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ত্রিশাল উপজেলার আবাসিক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ জানান, খেলার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার জন্য শুরুতেই একটু সমস্যা হয়। এতে এলাকাবাসী আমাদের ওপর চড়াও হয়।

জেআই