রাজধানীর নিউমার্কেট এলাকায় গতকাল ঢাকা কলেজের ছাত্রদের সাথে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতেই নিউ মার্কেট থানায় ধানমন্ডি হকার্স মার্কেট সমিতি মামলাটি করে।
মামলায় বলা হয়ে, ঢাকা কলেজ ও এর আশপাশের এলাকায় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত অজ্ঞাত ২০০ জন ব্যবসায়ী ও হকারদের ওপর হামলা চালিয়েছে।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারি পুলিশ কমিশনার রুহুল আমিন এ কথা জানান।
গতকাল বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষে ৩০ জন আহত হন। এ সময় চারটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।
এমএম





