নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে শুক্রবার গভীর রাতে আগুনে পুড়ে ৭টি দোকান ভস্মিভুত হয়েছে।
এ সময় দোকানে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আবদুল হালিম (৮৫) নামের এক বৃদ্ধ জ্বালানী তেল ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, জ্বালানী তেলের দোকান ২টি, খাওয়ার হোটেল ১টি, হুন্ডা ও মটর পার্টসের দোকান ১টি এবং ২টি স্টেশনারী দোকান।
এতে মালামাল সহ ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে।
আগুনের খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ারম্যান মোঃ ফারুক হাসান বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসএইচ





