জাতীয় সংসদ ভবনের গেটে পড়ে গিয়ে আহত হয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস (৫৬)। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, বাজেট অধিবেশন শেষে রাত সাড়ে ৯টার দিকে তিনি সংসদ ভবনের ভেতরের গেটে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় তিনি নাকে আঘাত পান। এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানান তিনি।
এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
এএইচ





