যশোরের শার্শার উলশি ইউনিয়নের মাটিপুকুর গ্রামে শিমুল (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিমুল ওই গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
নিহত শিমুলের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা মাঠে তার মৃতদেহ দেখতে পায়। নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, পরিচিত দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো জানান, কারা এবং কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইআর





