খুলনায় জিপ ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। 

সোমবার (০৩ এপ্রিল) নগরীর শেখ আবু নাসের স্টেডিয়ামের সামনে বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন পিন্টু মল্লিক (৫০), অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

এমই