১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পৃথক স্থানে স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর এক মিলনায়তন ও ডেমরার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‍শাখা সেক্রেটারি শাফিউল আলমের পরিচালনায় পতাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় কর্যকরী পরিষদ সদস্য মু. রিয়াজ উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শিবির নেতা তোফাজ্জল হোসাইন, মুজিবুর রহমান মঞ্জু, ইমাম হোসাইন, ওবায়দুল্লাহ প্রমুখ।

এমবি