লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এজেন্টদের বের করে দেয়া,ব্যাপক জালভোট ও কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রোববার দুপুরে বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল ও স্বতন্ত্রপ্রাথী আবদুল মোতালেব ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করছেন। ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৯জন।

 

বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, নয়টি কেন্দ্র দখল এবং আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রতিপক্ষ প্রার্থী খালেদ দেওয়ান ও তার লোকজন ব্যাপক জালভোট উৎসাব পালন করেছেন।

 

এ ধরনের ভোট কোন ভোটে নয়। প্রশাসনের নিকট এসব অনিয়মের অভিযোগ করে ও কোন লাভ হয়নি। সবাই টাকায় কিনা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার নাছির উদ্দিন চৌধুরী জানান, ব্যাপক নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে দুইজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এটি শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,