সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বড় টিয়াখালী নদী এলাকায় পুলিশের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধে আলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছেন আরও ৩ পুলিশ সদস্য।
শুক্রবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামরুল ইসলাম সুন্দরবনের ত্রাস। তার বিরুদ্ধে কালিগঞ্জ, শ্যামনগর ও কয়রা থানায় হত্যা, লুন্ঠনসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের মুখপাত্র উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, শুক্রবার সকালে কালিগঞ্জের মীরজাঙ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারে রতে পুলিশ তাকে নিয়ে বড় টিয়াখালী নদী এলাকায় পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও ত্রিশ রাউন্ড গুলি ছোড়ে। এতে কামরুল গুলিবিদ্ধ হয়। অপরদিকে পুলিশের তিন সদস্যও আহত হন।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





