কৃষি সম্প্রসারন অধিদপ্তরের গ্রামপর্যায়ে ব্লক সুপার ভাইজার (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) কৃষকদের বাড়ীবাড়ী গিয়ে সরাসরি যোগাযোগ স্থাপন করে কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কলাকৌশল প্রয়োগ এবং পরামর্শ প্রদান করে। মাঠে প্রত্যক্ষভাবে প্রদর্শন করে তথ্য-শিক্ষা ও পরামর্শ প্রদান করে আসছে।
নতুন প্রযুক্তি প্রথমে সহজে চাষীরা গ্রহন করতে অনীহা প্রকাশ বা আস্থা রাখতে পারেন না। ফলে নিজ এলাকার পরিচিত চাষীদের দ্বারা সহজে যাতে মাঠে প্রযুক্তি প্রয়োগ করে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায়। এ জন্য মন্ত্রনালয় কর্তৃক আদেশ প্রদান করা হয়। আদেশ নং-এএমই(এপি) ৩৮-৮৪-১৩০ তারিখ ২৭-১০-১৯৮৭ইং।
আদেশে বলা হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর বদলীযোগ্য পদে কর্মচারীগন বদলী প্রয়োজন হইলে প্রথমে তাদেরকে একই কর্মস্থালে অন্য অফিসে বদলী করা যাইতে পারে অথবা একই কর্মস্থলে অন্য অফিসে বদলীর সুবিধা না থাকিলে নিকটতম অফিসে বদলী করা যাইতে পারে।
০৬-০৭-১৯৮৯ইং সালে কৃষি মন্ত্রানালয় কর্তৃক আরো একটি আদেশে বলা হয়েছে কৃষি মন্ত্রনালয়ের অধিদপ্তরধীন ব্লক সুপার ভাইজার (উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের) বদলী নিজ এলাকার বাহিরে করা যাবে না। সকল ক্ষেত্রে তাদেরকে নিজ গ্রাম বা নিজ ইউনিয়নের মধ্যে বদলী করিতে হইবে।
সরকারী ভাবে এমন আদেশ কে অমান্য করে ব্লক সুপার ভাইজার (উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের) কে হয়রানীমূলক বিভিন্ন জেলায় বা অঞ্চলে এমনকি অন্য বিভাগে বদলী করায় তাদের মধ্যে চরম হতাশা ও আতংক বিরাজ করছে।
গত ২১ জুলাই ২০১৬ ইং নওগাঁ জেলার একমাত্র সদর উপজেলা হইতে ৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে আক্রোশ মূলক অহেতুক কারনে সিলেট বিভাগে বদলী করা হয়।
এ বদলী আদেশের পরিপ্রেক্ষিতে এসএএও দ্বিজেন্দ্র নাথ রায় ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালত-১ বিচারক সিনিয়র জেলা জজ এ.আর মাছউদ নিকট একটি রিট পিটিশন দায়ের করেন। এ.টি মামলা নং ২৬২/২০১৬।
বিচারক মামলাটি পর্যালোচনা করে প্রতিপক্ষের ইস্যুকৃত বদলীর আদেশ স্থাগিত করেন।
একই সঙ্গে সরকারী আদেশ অমান্য করে বদলী করায় এর কারন দশানোর জন্য ৪ সপ্তাহের মধ্যে কৃষি মন্ত্রনালয়ের সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে অনুলিপি প্রদান করা হয়।
এমবি





