টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় মা ও ছেলেসহ নিহত হয়েছেন তিন জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাঙ্গাইল বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা।
নিহতরা হলেন- বেদেনা বেগম (৬৫) ও তার ছেলে ফরহাদ (৩৫) এবং আশরাফুল (৪৫)। তারা তিনজনই গাঙ্গাইলের বাসিন্দা।
মধুপুর ফায়ার সার্ভিসের পরির্দশক এসকে তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পরির্দশক তুহিন বলেন, সকালে একটি ভ্যান টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিল। ভ্যানটিতে চালকের মা ও আরেক যাত্রী ছিলেন। ওই সময় ময়মনসিংহগামী ‘প্রান্তিক পরিবহনের’ একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ভ্যানচালক ও তার মায়ের মৃত্যু হয়। আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে বিক্ষুদ্ধ এলাকাবাসী বাসটি আটক করেছে এবং টাঙ্গাইল-ময়মনসিংহ মহাড়ক অবরোধ করে রেখেছে বলে জানান তুহিন।
এমএম





