ইরাক থেকে ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব বদিয়ার রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারাতাদের গ্রহণ করেন।

৩০ বাংলাদেশির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার।

তিনি আরও জানান, এই ৩০ জনের প্রত্যেককে বাড়ি পৌঁছানোর জন্য দুই হাজার করে টাকা দেয়া হয়েছে।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ