মাগুরায় ছিনতাই করা মোবাইল ফোন বিক্রির সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শহরের ভায়না মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দোয়ারপাড় এলাকার রেজাউল ইসলামের ছেলে রাফি (১৮) ও পুলিশ লাইনস পশ্চিম পাড়ার মতিয়ার রহমানের ছেলে মারুফ (১৯)।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ছিনতাই করা মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এমই