সিলেটের বারুতখানায় এক মহিলার দুই লাখ টাকা ছিনতাইয়ের সময় সাধারন জনতার কাছে গণধোলাই খাওয়া পুলিশ সদস্য শরীফ রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ রানাকে মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করে। পরে বিচারক সাহেদুল করিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছিনতাইয়ের শিকার তামান্না আক্তার কলির মামলায় শরীফ রানাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ।শরীফ রানাকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রসঙ্গত, সোমবার দুপুরে সিলেট মহানগরীর বারুতখানা পয়েন্ট থেকে তামান্না আক্তার কলি নামের এক মহিলার দুই লাখ টাকা ছিনিয়ে নেন পুলিশ কনস্টেবল শরীফ রানা।
এসময় তামান্নার চিৎকারে স্থানীয় সাধারন জনতা রানাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তামান্না নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।