রাজধানীর জিপিও এলাকায় ককটেল বিস্ফোরণে তিন ফুটপাত ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের একজন জাকির হোসেন জানান, সন্ধ্যার দিকে তারা ফুটপাতে নিজ দোকানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে কয়েকটি ককটেল বিস্ফোরতি হলে স্প্লিন্টার এসে পায়ে লাগে। তার সঙ্গে আরো দুজন আহত হয়েছেন বলেও জানান জাকির।

এ বিষয়ে পল্টন থানার এসআই লিটন হায়দার জানান, হঠাৎ করে তিনটি ককটেল বিস্ফোরিত হলে তিন জন সামান্য আহত হওয়ার খবর পেয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেএইচ