রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে জামায়াতের ডাকা হরতাল সমর্থনকারী দুবৃর্ত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি-১৫ এলাকায় আলমাস সুপার শপের সামনে বাসটিতে আগুন দেয়া হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল সমর্থনকারী একটি মিছিল থেকে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে বুধবার (২৯ অক্টোবর) জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার সারাদেশে আলাদাভাবে ৭২ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত।
জেই্উ/কেএইচ





