কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। নিহতের নাম রাবেয়া বেগম (১৫)।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুপালংয়ের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের নুরুল হকের মেয়ে।
এইচ ব্লকের মাঝি জাহাঙ্গীর আলম জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে রাবেয়া আত্মহত্যা করে।
পরে পরিবারের লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।
উখিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমআর





