হিলিতে আমদানি-রফতানি বাণিজ্য শুরুপবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধের পর বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ছাড়াও বন্দরের ভেতরের সব কার্যক্রমও এদিন পুরোদমে শুরু হয়।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, বুধবার মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল।

বৃহস্পতিবার সকাল ১১টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

সেই সঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক হতে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি ও পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের সবধরনের কার্যক্রম চালু হয়।