গাইবান্ধার সুন্দরগঞ্জে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ এবং বসার জায়গা না থাকায় প্রতি ব্রেঞ্চ সাত জন করে বসতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের ২য় ও ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের একটি ঝুঁকিপূর্ণ পরিত্যাক্ত টিন সেট ঘরে পাঠাদান করতে। আবার সেখানে বেঞ্চ প্রতি ৬/৭ জন করে বসে আছে।
তৃতীয় শ্রেণীর ছাত্র মারুফ হাসান জানায়, একটা বেঞ্চ ৬ জন থাকায় আমাদের খুব কষ্ট হয়, পড়তেও পারি না, লিখতেও পারি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খাতুন বলেন, আমাদের শ্রেণি কক্ষ এবং বেঞ্চ'র সঙ্কট দেখা দেয়ায় ছেলে-মেয়েদের অনেক সমস্যা হচ্ছে, স্কুলে উপস্থিতি কমে গেছে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল আলম জানান, অনেক দিন থেকে স্কুলে ক্লাস রুম সঙ্কট কিন্তু কেউ কানে নেয়নি। এমন অবস্থায় ছাত্র-ছাত্রীদের মনবল নষ্ট হচ্ছে, লেখাপড়ার প্রতি মনযোগ হারিয়ে ফেলছে।
উপজেলা শিক্ষা অফিসার আনারুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এমন অবস্থার কথা আমার জানা নাই, তবে গত শনিবার আমি সেখানে গিয়েছিলাম কিন্তু এ বিষয়ে কিছুই শুনি নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাঃ রাশেদুল হক প্রধান জানায়, মৌখিক অভিযোগ এসেছিল, তবে লিখিত আবেদন পেলে আসন্ন এডিপি’র বরাদ্দ থেকে কিছু দেয়া হবে, শ্রেণি কক্ষের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়া বলেন, অনেক দিন থেকে আমাদের বেঞ্চ ধার করে চলছে, এতে করে আমরাও সমস্যায় পড়েছি।
উল্লেখ্য, ১৯৯৭ সালে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন কক্ষ বিশিষ্ট একটি এবং ২০০১ সালে তিন কক্ষ বিশিষ্ট আরো একটি ভবণ নির্মাণ করা হয়। বিদ্যালয়টিতে মোট ৪০৮ জন ছাত্র-ছাত্রী থাকলেও মাত্র ৪ জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম।
কেএইচ





