গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু ও ভাইস-চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকারকে দ্বিতীয় বারের মত সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই পত্রে বলা হয়েছে মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিপনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত একটি পরিপত্র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের হাতে এসেছে।

জানা গেছে, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতে মামলায় চার্জশীটকেই এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।

রুবেল/জারিফ