ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইদ্রিস আলী (৭৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি জামালপুরের কালিবাড়ি উপজেলায়।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা গেছে, এলাকায় জমি নিয়ে মারামারির একটি মামলার আসামি ছিলেন ইদ্রিস আলী। গত বুধবার তাকে ময়মনসিংহ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। শারীরিক অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের স্বজনরা জানান, মামলাটিতে তার পাঁচ বছরের সাজা হয়েছিল। মামলার রায়ের পর গত দুই দিন আগে তাকে গ্রেপ্তার করে। সেদিন তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

এমআর