নেতৃত্ব ও সক্ষমতা তৈরিতে ট্রেড ইউনিয়নের মাধ্যমে নারীদের ঐক্যবদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন, নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কর্মজীবী নারী আয়োজিত রাজধানীর সিরডাপ মিলনায়তনে ট্রেড-ইউনিয়নকে কার্যকর করতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

শাজাহান খান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং একই ছাতার নিচে অবস্থান করি। বাংলাদেশ শ্রম (সংশোধনী আইন) ২০১৩-এর মাধ্যমে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ায় পোশাক শিল্প কারখানায় এ পর্যন্ত প্রায় ৫০০ টি ট্রেড ইউনিয়ন গঠিত হয়েছে।

তিনি বলেন,ট্রেড ইউনিয়নগুলিতে অতীতে নারীর অংশগ্রহণ ছিল না বললেই ছিল। বর্তমানে ট্রেড ইউনিয়নে নারীর অংশগ্রহণ বেড়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিরীন আখতার এমপি বলেন,ট্রেড ইউনিয়নে এবং জাতীয় ফেডারেশনগুলোতে নারীদের অংশ গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে এবং যারা এ কাজে যারা অগ্রগামীর ভূমিকা পালন করেছেন তাদের পুরষ্কৃত করতে হবে।

তাই বাংলাদেশের শ্রমজীবী নারীসমাজকে দল-মত-ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি জাতীয় নারীশ্রমিক মঞ্চ গড়ে তুলতে হবে যার মাধ্যমে নারী শ্রমিকরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হবে।

কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিকের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস্)-এর প্রোগ্রাম অফিসার কোহিনুর মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী,বিলস্-এর সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহম্মদ, জার্মান ফাউন্ডেশন এফইএস-এর বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি হেনরিক মেইহাক প্রমুখ।

এমএ