জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর দুইটায় রাজধানীর শ্যামপুরে বোরাক পরিবহনের ওই বাসটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে ২ জন আহত হয়েছেন।
কদমতলী থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: সালাম টাইমনিউজবিডিকে জানান, যাত্রীবেসে বাসটিতে আগুন দেয়া হয়। পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেউ, এআর





