রাজধানীর শান্তিনগরের কুলসুম টাওয়ারের নিচ থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার পর ফাতেমা (১৩), কুলসুম (১১), শামীম (১৩) নামে এই তিন শিশুকে উদ্ধার করা হয়।

রমনা থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, তিন শিশুকে উদ্ধার করে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তবে এরা কোথায় থাকতো অথবা কোথায় যাচ্ছিল এ ব্যাপারে কিছু জানাননি তিনি।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই